রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে অবৈধ বালু উত্তোলন: ৩ ট্রাক ও ৬০০ ঘনফুট বালুসহ আটক ৩

ফেনীতে অবৈধ বালু উত্তোলন:  ৩ ট্রাক ও ৬০০ ঘনফুট বালুসহ আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ৩টি ড্রামট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে জব্দ করা হয়েছে আনুমানিক ৬০০ ঘনফুট বালু, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।​সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া পাকা সড়কের দৌলতপুর নয়াপাড়া কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

​আটক ব্যক্তিরা হলেন-ফেনী সদরের মিরগঞ্জ এলাকার মোহাম্মদ হাছান ওরফে রনি (৩১), উত্তর চাঁদপুরের মো. এমদাদুল হক ওরফে শাকিল (২১) এবং ছাগলনাইয়ার কসবা এলাকার মোহাম্মদ মুছা (৫৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, এএসআই লোকমান হোসেনের নেতৃত্বে একটি টিম নিয়মিত টহল দেওয়ার সময় খবর পায়-ফেনী নদীর লাঙ্গলমোড়া চরপাড়া এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ড্রামট্রাকে করে দৌলতপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ নয়াপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় এবং ৩টি বালুভর্তি ড্রামট্রাক আটক করে। ট্রাকের চালক ও সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং স্বীকার করেন যে, ইজারা ছাড়াই নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

​এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, কোনো ধরনের সরকারি ইজারা ছাড়াই নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় আটক ৩ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা (মামলা নং-১১/১৭২) দায়ের করা হয়েছে।

​তিনি আরও জানান, আটক আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬