রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু

দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী গ্রাফ ও ভয়াবহতা বিবেচনা করে ফেনী পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা

দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী গ্রাফ ও ভয়াবহতা বিবেচনা করে ফেনী পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। 

বুধবার (০১ জুলাই) সকালে ফেনী পৌর প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা ও সেনেটারী ইন্সপেক্টর কৃষ্ণ ময় বনিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রশাসক মো. দিদারুল আলম সাংবাদিকদের বলেন, “সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফেনী পৌর এলাকায় যেন ডেঙ্গুর প্রকোপ কোনো ভাবেই বাড়তে না পারে, সেজন্য আজ থেকে এই ওষুধ ছিটানোর বিশেষ কার্যক্রম শুরু হলো। তবে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য পৌরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

তিনি নাগরিকদের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের বাসা-বাড়ি ও অফিসের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশারি লাগিয়ে ঘুমাতে হবে। বিশেষ করে ছাদবাগান, ফুলের টব বা যেকোনো পাত্রে জমে থাকা পানি যেন দুই দিনের বেশি না থাকে, সেদিকে কঠোর নজর দিতে হবে। সচেতনতা বজায় রাখলেই এই অভিযানের শতভাগ সফলতা আসবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু মশার উৎস নিধনে মাসব্যাপী এই ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই দিন করে এই কার্যক্রম চলবে।

ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা অভিযানের কারিগরী দিক তুলে ধরে জানান, এবারের অভিযানে পৌরসভা কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক ফগার মেশিন ব্যবহার করছে, যার ফলে খুব কম সময়ে অনেক বেশি এলাকায় মশার ওষুধ ছিটানো সম্ভব হবে। এর পাশাপাশি সংকীর্ণ গলির ভেতরে ওষুধ ছড়ানোর জন্য হাতে বহনযোগ্য ফগার মেশিনও ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিদিন একজন দক্ষ সুপারভাইজারের নেতৃত্বে ৬ জন পরিচ্ছন্নতাকর্মী সরাসরি এই নিধন অভিযানে অংশ নেবেন। প্রতিদিনের কার্যক্রমে ৩০ লিটার মশক নিধন ওষুধ, ৫০ লিটার ডিজেল এবং ১৫ লিটার অকটেন ব্যবহার করা হবে। পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে এই চিরুনি অভিযান নিয়মতান্ত্রিকভাবে মাসজুড়ে অব্যাহত থাকবে।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬