রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে বিচারকের সামনে বিচার প্রার্থীর বিষপান

ফেনীতে বিচারকের সামনে বিচার প্রার্থীর বিষপান

ফেনীর জজ আদালতে বিচারকের সামনে বিষপান করেছেন এক বিচারপ্রার্থী।

রোববার (১০মে) রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফুলগাজী আমলী আদালতে বিচারকার্য চলমান অবস্থায় বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম তাহমিনা আক্তার মোহনা । সে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলার বাদি। বর্তমানে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

জানাগেছে, শহরের উত্তর বনানী পাড়ার মোহাম্মদ মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনা (২৪) কে যৌতুকের দাবিতে বারবার নির্যাতন করেন তার স্বামী আকবর হোসেন।

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে ফুলগাজী আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন  আইনে একটি মামলা করেন মোহনা।

উক্ত মামলায় আপোষ শর্তে জামিনে ছিলেন স্বামি আকবর হোসেন।  রোববার জামিন বাতিল চেয়ে আবেদন করেন মোহনা। আবেদনের শুনানি চলাকালে  এজলাশে বিচারকের সামনে বিষপান করেন বিচারপ্রার্থী ওই নারী। এজলাসে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মোহনা বলেন, ‘আদালতের  দীর্ঘসূত্রিতার কারনে আমি হতাশায় ভুগছি। এরজন্যই আত্মহত্যা করতে চেয়েছি।’

আদালতের পেশকার জসিম উদ্দিন বলেন,  বাদির আবেদনের শুনানি শেষে বিবাদিকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বিচারক। তারপরও আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভিকটিম বিষপান করেছেন।

 

 

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬