তিনি সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনের লালপুলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাসের যাত্রী ছিলেন।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করে।