সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা, জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা, জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুয়েলারি ব্যবসার প্রসার, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বুধবার দুপুরে ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাজুস ফেনী জেলা শাখার আহ্বায়ক আবুল হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও ফেনী জেলা শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য ইকবাল উদ্দিন মজুমদার। এ ছাড়া নির্বাচন কমিশনার পার্থ পাল চৌধুরী, নির্বাচনী আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জোবায়ের আহম্মেদ এবং সাইফুল ইসলাম উপস্থিত থেকে মতামত দেন।

বাজুস ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আমির হোসেন মামুন সভা সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন বাজুস ফেনী জেলা শাখার উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, নির্বাহী সদস্য ওহিদুর রহমান বাদল এবং সদস্যসচিব বেলাল হোসেন পাটোয়ারী।

বক্তারা ফেনী জেলার জুয়েলারি শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়িক পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে আবুল হাসান সবুজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাজুসের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে দেশব্যাপী জুয়েলারি শিল্পে যে জোয়ার এসেছে, ফেনী জেলা শাখা সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭