সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আনসার ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সড়কের বিভিন্ন স্থানে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি ও তাল গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশের ভারসাম্যন রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই সরকারি নির্দেশনার পাশাপাশি সামাজিকভাবে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের ভূমিকার কোনো বিকল্প নেই।

​সেই দায়বদ্ধতা থেকেই আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফেনী জেলা সদরের পাশাপাশি সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে প্রতি উপজেলায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আমরা কেবল চারা রোপণ করেই আমাদের দায়িত্ব শেষ করছি না; এই চারাগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য প্রয়োজনীয় পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একটি গাছ রোপণ করা যেমন একটি সম্ভাবনা তৈরি করে, তেমনি তার সঠিক যত্ন একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে।

​আমাদের এই ক্ষুদ্র প্রয়াস স্থানীয় পরিবেশকে সমৃদ্ধ করবে এবং আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর আবহাওয়া তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি।

 

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮