রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ফেনীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা সমাপনীতে সেরা নার্সারি ও চিত্রাঙ্গনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

জেলা সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারি ও করাতকলের মালিকগণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- জেলা প্রশাসক পরিবেশ রক্ষা ও সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সবুজায়নে রূপান্তরিত করতে হবে।

আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক ও করাতকল মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে এবং বৃক্ষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৪ জুলাই ফেনী জেলা পরিষদ হল মাঠে এই ৭ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬