রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই: ৯৯৯-এ কলে উদ্ধার, ২ লাখ টাকার মাছ নষ্ট

ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই: ৯৯৯-এ কলে উদ্ধার, ২ লাখ টাকার মাছ নষ্ট

ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন খামার মালিক। পরে রাতেই অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করে পুলিশ। তবে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ মরে নষ্ট হয়ে গেছে। শুক্রবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে মাছবোঝাই ওই পিকআপটি উপজেলার চর খোন্দকার এলাকা থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তারা চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে খামার মালিক নুরুল আমিন তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ দ্রুত অভিযানে নামে এবং সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে পিকআপটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গাড়িটি ফেলে রেখেই পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এতে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

খামার মালিক নুরুল আমিন জানান, ছিনতাইয়ের কারণে গাড়িটি দীর্ঘক্ষণ আটকে থাকায় এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রায় ২ লাখ টাকার মাছ মরে নষ্ট হয়ে গেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম জানান, ‘ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬