রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর পৌরসভার পরিচালিত দুটি স্কুলে বৃক্ষরোপন, চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালী

ফেনীর পৌরসভার পরিচালিত দুটি স্কুলে বৃক্ষরোপন, চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালী

ফেনী পৌরসভার পরিচালনাধীন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন ও মেহেদী-সাঈদী হাই স্কুলে বৃক্ষরোপন, বৃক্ষ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালী সোমবার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার সচিব সামছুদ্দিন। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফেনী পৌরসভা পরিচালিত ২টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আমরা এ কর্মসূচি করেছি। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষয় হলো জলবায়ু পরিবর্তন। আমাদের বাংলাদেশ মারাত্মক ঝুঁকের মধ্যে আছে। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সচেতন হবে। জলবায়ু পরিবর্তনের যে দায়ী বিষয়গুলো আছে সেগুলো প্রতিরোধে তারা ভূমিকা পালন করবে। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব থেকে আমাদের সুন্দর বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে।

এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, সিনিয়র শিক্ষক ইশরাত জাহান আক্তার, বিবি ফাতেমা খাতুন, অঞ্জনা রানী নাথ, মোহাম্মদ আবুল হাসনাত, মো. শাহ জাহান, সাইফুল ইসলাম ভূঁইয়া সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬