বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাঁশের সাঁকোতে পারাপার

ফেনী পরশুরামের সিলোনিয়া নদীতে ব্রিজ না থাকায় ভোগান্তি

ফেনী পরশুরামের সিলোনিয়া নদীতে ব্রিজ না থাকায় ভোগান্তি

পরশুরামে চিথলিয়ার সিলোনিয়া নদীতে একটি ব্রিজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন চার পরিবারের অন্তত ২০ জন মানুষ।

‎সরেজমিনে জানা গেছে, সিলোনিয়া নদীর পাড়ে টমটম চালক দেলোয়ার হোসেনসহ চার পরিবারের বসবাস। তাদের বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শান্তিনগর গ্রামে। গত দুই দশক আগে এখানে বসতবাড়ি তৈরি করেন দেলোয়ার। নদী পার হওয়ার জন্য তৈরি করেন প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো।সেই সাঁকো দিয়ে পরিবারের সদস্য ও ছেলেমেয়েরা নদী পার হতেন।   

‎২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় সিলোনিয়া নদীতে বাড়ি থেকে পারাপারের বাঁশের সাঁকোটি ভেঙ্গে নিয়ে যায়। পরে অন্যের দেয়া একটি নৌকা দিয়ে বাড়ি থেকে নদী পার হতেন দেলোয়ারসহ চার পরিবারের সদস্যরা। পরিবারগুলোর উদ্যোগে অনেক টাকা ব্যয়ে নির্মিত সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি দিয়ে যাতায়াত করছেন পরিবারের সদস্যরা। ব্রিজের অভাবে বাড়িতে কোন ধরনের মালামাল নিতে পারেন না দেলোয়ারসহ অন্য পরিবারের সদস্যরা। পরিবারের ছেলেমেয়েদের স্কুল মাদ্রাসায় পাঠানো ও তাদের স্বাভাবিক জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে।

‎দেলোয়ার হোসেন বলেন,কষ্টের কথা বলে শেষ করা যাবে না।ছেলে মেয়েদের স্কুল ও মাদ্রাসায় পাঠানো, তাদেরকে আবার বাড়িতে নিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় ভয়ের মধ্যে থাকি তারা ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পারবে কিনা?এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে আমরা চলাফেরায় স্বস্তি পেতাম।

‎চিথলিয়া ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রাশেদ বলেন, ব্রিজ না থাকায় পরিবারগুলো খুবই কষ্ট করছে।এ ব্যাপারে তিনি ফেনী এক আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর হস্তক্ষেপ কামনা করেন।  

‎পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা বলেন, জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন স্থানে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয়তা থাকায়  ইতিমধ্যে অনেকগুলো আবেদন গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

সারা দেশ

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

বেশ কিছু দিন ধরে সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। তেল...

২০২৬-০৪-০২ ১৩:৫০

ফরিদপুরে হাম রোগে আক্রান্ত সাত মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

ফরিদপুরে হাম রোগে আক্রান্ত সাত মাসের শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের আক্রান্ত হয়ে রহিমা আক্তার (সাত মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদ...

২০২৬-০৪-০২ ১৩:১৩

সুনামগঞ্জেও পাম্প বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা

সারা দেশ

সিলেটে জ্বালানি ধর্মঘট সুনামগঞ্জেও পাম্প বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা

পেট্রোল পাম্পে অন্যায্য জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলা...

২০২৬-০৪-০২ ১২:৫৫

অশ্লীলতা ও মাদক কেনাবেচার অভিযোগে বন্ধ হলো ল্যাংটার মেলা

সারা দেশ

অশ্লীলতা ও মাদক কেনাবেচার অভিযোগে বন্ধ হলো ল্যাংটার মেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় ৭ দিনব্যাপী সোলেমান ল্যাংটার মেলা শুরুর দুই দিন পর বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধব...

২০২৬-০৪-০২ ১২:২৩

ফেনীর পরশুরামে ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে শতাধিক আবেদন

সারা দেশ

ফেনীর পরশুরামে ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে শতাধিক আবেদন

পরশুরামে জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা। শতাধিক প্রার্থী সভাপতি-সম্প...

২০২৬-০৪-০২ ১১:৫৩