রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী আলিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ফেনী আলিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী মাদ্রাসা পরিদর্শক মুহাম্মদ মাহফিজুর রহমান।

​মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ছালেহ আহাম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঞা, অভিভাবক প্রতিনিধি মো. নুরুল ইসলাম, আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন ও মুহাদ্দিস মোশাররফ হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহফিজুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি মহৎ কাজ, যা ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সমৃদ্ধ করবে।

​বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও পরিবেশবিষয়ক সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই মূলত এ কর্মসূচি পালন করা হচ্ছে।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬