সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফাঙ্গাসযুক্ত চালে কাচ্চি, জরিমানা ৪০ হাজার

ফাঙ্গাসযুক্ত চালে কাচ্চি, জরিমানা ৪০ হাজার

বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় রেস্তোরাঁটির রান্নাঘর ও স্টোররুমে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই এবং বিভিন্ন মসলাজাতীয় খাদ্য একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া নষ্ট ও ছত্রাক (ফাঙ্গাস) আক্রান্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতের অভিযোগও পাওয়া যায়।

অভিযান চলাকালে রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর ও টিকটিকির অবাধ বিচরণ লক্ষ্য করা হয়। খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের বিভিন্ন সরঞ্জামে ইঁদুরের মলমূত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।
এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। এছাড়া র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭