বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

চোটের কারণে নারীদের এশিয়া কাপ এবং এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। ঊরুর চোটের কারণে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফারিহা। তার বদলে দলে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন।

২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার এমআরআই করানোর পর ঊরুতে গ্রেড টু টিয়ার ধরা পড়ে। চোট থেকে সেরে উঠতে ৪-৬ সপ্তাহ লাগবে তৃষ্ণার। ফলে এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না ফারিহা ইসলাম তৃষ্ণার। দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ এই বাঁহাতি পেসার। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন।

ফারিহার বদলি হিসেবে ডাক পাওয়া ফারজানা ১৭ বছর বয়সী ডানহাতি পেসার। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি ফারজানা ইয়াসমিনের। ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ফারজানা। এবার মূল দলে খেলার অপেক্ষা।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৬ এবং ৮ আগস্ট যথাক্রমে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলার মেয়েরা। দুবাইয়ে এশিয়া কাপ শেষ করেই জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে চলে যাবে বাংলাদেশ দল।

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা ইয়াসমিন।

আরও

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

খেলাধুলা

রুবেলের আগুনে বোলিং, জিসানের ঝড়ে উড়ল নেপাল; দারুণ জয় বাংলাদেশের

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের দিনটা শুরু হয়েছিল বল হাতে মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং দিয়ে, আর শেষ হয়েছে জিসান আলম...

২০২৬-০৮-২২ ২০:০০

সুয়ারেজের কামড়ের চেয়েও বড় শাস্তি পারেদেসকে, ফিফার রায় নিয়ে প্রশ্ন আর্জেন্টিনার

খেলাধুলা

সুয়ারেজের কামড়ের চেয়েও বড় শাস্তি পারেদেসকে, ফিফার রায় নিয়ে প্রশ্ন আর্জেন্টিনার

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং সেমিফাইনালের নানা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও...

২০২৬-০৮-২২ ১৮:২৩

ম্যাকাইতে নতুন ইতিহাস লেখার সামনে বাংলাদেশ

খেলাধুলা

ম্যাকাইতে নতুন ইতিহাস লেখার সামনে বাংলাদেশ

ইতিহাস লিখে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট দল। কিন্তু এখানেই কি শেষ! পাঁচ দিন ভালো খেলার লক্ষ্য নিয়ে ডারউইনে শুরু। প্রথম দিনে...

২০২৬-০৮-২১ ২২:৪৬

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

খেলাধুলা

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে ২২টি ডিসিপ্লিনে। খেলোয়াড়...

২০২৬-০৮-২০ ২০:৫৫