বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশা থেকে দিয়ামনি অন্তি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুরআলগী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দিয়ামনি স্থানীয় কৃষক দুলাল মিয়ার ছোট মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়ার তিন মেয়ের মধ্যে দিয়ামনি সবার ছোট। সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হলে সে চরম মানসিকভাবে ভেঙে পড়ে।

ওই দিন রাতে সে তার বড় বোন শম্পার সাথে নিজ ঘরের শয়নকক্ষে ঘুমাতে যায়। গভীর রাতে বড় বোন ঘুমিয়ে পড়লে দিয়ামনি শয়নকক্ষ থেকে বের হয়ে বারান্দার ঘরের কাঠের আড়ার (রোয়া) সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলে পড়ে।

রাত ৪টার পর বড় বোন শম্পার ঘুম ভাঙলে বিছানায় দিয়ামনিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বারান্দার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় দিয়ামনি আত্মহত্যা করেছে।

ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬