বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ

এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংকারকে অপহরণ করে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

রোববার (২ আগস্ট) বিকালে সদর থানার ওসি ইব্রাহীম আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যাংকার আশরাফুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, তিনি ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কর্মরত। তিনি গত শনিবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করেন। এরপর তিনি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির দিকে রওনা দেন। পথে তিনমাথা রেলগেট অতিক্রম করে ফ্লাইওভারের নিচে পৌঁছলে এনসিপি নেতা শওকত ইমরান ও অজ্ঞাত আরও চারজন দুটি মোটরসাইকেল দিয়ে তার অটোরিকশার গতিরোধ করেন। এরপর তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে বগুড়া মহানগরীর পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রাখা হয়।

ব্যাংকার আশরাফুল ইসলাম দাবি করেন, সেখানে তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুসি ও লাথি মেরে নির্যাতন করা হয়। এরপর চাকুর মাধ্যমে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছে নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তরা তাদের ইচ্ছামতো একটি জবানবন্দির ভিডিও রেকর্ড করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিকাশ নাম্বারে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। টাকা না পাঠালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ জানান, শওকত ইমরানের বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, জেলা এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে গত শনিবার একটি অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬