মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

এলাকাভিত্তিক গণশুনানির পরিকল্পনা দক্ষিণ সিটির

এলাকাভিত্তিক গণশুনানির পরিকল্পনা দক্ষিণ সিটির

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, এলাকাভিত্তিক গণশুনানির পরিকল্পনা রয়েছে আমাদের। সেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জনগণের সামনে জবাবদিহির আওতায় আনা হবে।

শুক্রবার (৮ মে)  রাতে রাজধানীর সেগুনবাগিচায় সেগুনবাগিচা সোসাইটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, রাস্তা খারাপ, ময়লা অপসারণে অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগেরও সমাধান করা হবে। একটি এলাকায় বসবাস করলে স্বাভাবিকভাবেই সুখ-দুঃখ, অভাব-অভিযোগ থাকবে। তবে এসব সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক সমস্যার সমাধানও সামাজিকভাবেই সম্ভব। ট্যাক্স ব্যবস্থাপনায়ও অনিয়ম রয়েছে। অনেকেই ভবন সম্প্রসারণ করলেও সঠিক ট্যাক্স দেন না। এসব অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসক বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা সরকারের ও সিটি কর্পোরেশনের দায়িত্ব। জনগণ ট্যাক্স দেয় বলেই সরকার ও সিটি কর্পোরেশন সেই সেবাগুলো নিশ্চিত করার দায়িত্ব পালন করে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে অনেক সমস্যা জটিল আকার ধারণ করেছে।

হকার উচ্ছেদে পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেটা প্রয়োজন, সেটা করতেই হবে। জনগণের হাঁটার ফুটপাত জনগণের জন্যই রাখতে হবে। শুধু উচ্ছেদ নয়, হকারদেরও জীবিকার ব্যবস্থাও করতে হবে। তবে রাজধানীর সীমিত অবকাঠামোর মধ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে শুধু সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এজন্য স্থানীয় বাসিন্দা, সমিতি ও সামাজিক সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে। 

আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোর বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে। কার্পেটের দোকান, চায়ের দোকান বা ফার্নিচারের শোরুম গড়ে ওঠার পেছনে স্থানীয়দেরও ভূমিকা রয়েছে। এসব শুরুতেই নিয়ন্ত্রণ করা গেলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, ম্যানহোলে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। বর্ষার আগে ড্রেন পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সেবা সংস্থা আলাদা আলাদা থাকায় সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। সার্বিক বিষয়ে একটি সমন্বিত সিটি অথরিটি গঠন খুব  জরুরি।

আরও

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭