রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘একটু পানি দেন ভাই’, পঞ্চগড় সীমান্তে ১০ জনের মানবেতর জীবন

‘একটু পানি দেন ভাই’, পঞ্চগড় সীমান্তে ১০ জনের মানবেতর জীবন

‘ভাই আমার ছেলেটার খুব পানির পিপাসা লাগছে। এক বোতল পানি এনে দিতে পারবেন? টাকা দিচ্ছি। না হলে এই পচা পানি খেতে হবে। একটু পানি দেন ভাই...।’

কথাগুলো বলছিলেন ভারত থেকে আসা শামসুল আলম। কোলে তার ছোট ছেলে আব্দুস সালাম। শিশুটির শুকিয়ে যাওয়া মুখ আর পানির জন্য কান্না যেন আরও অসহায় করে তুলেছে বাবাকে।

শনিবার (৬ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে বসে এভাবেই আকুতি জানাচ্ছিলেন তিনি।

সেখানে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন মানুষ ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছে। বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতির এখনো কোনো সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে পড়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, শুক্রবার ভোরে বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে ওই ব্যক্তিরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই তারা শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে নারী-পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে বসে আছেন। জমিতে জমে আছে পানি। কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। শিশুদের মধ্যে দুজনের বয়স ছয় বছর এবং আরেকজনের বয়স নয় বছর। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর শিশুরা বারবার পানি চাইছে। তাদের কান্না থামাতে হিমশিম খাচ্ছেন বাবা-মায়েরা।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময়ও নারী-শিশুসহ ওই ১০ জন একই স্থানে ছিলেন। তাদের জন্য কোনো ধরনের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা ছিল না। রাতভর বৃষ্টিতে ভিজে কাটানোর পরও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

ওই ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। দীর্ঘ সময় ধরে খোলা মাঠে অবস্থান করায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশুদের।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমাধান আসেনি। শনিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে প্রায় ২০ মিনিটের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, তিনি ৯৩ বিএসএফের কমান্ডারের সঙ্গে স্পট মিটিং করেছেন এবং ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে বিএসএফ দাবি করেছে, তারা বাংলাদেশের নাগরিক হওয়ায় তাদের গ্রহণ করা সম্ভব নয়।

সিরাজুল ইসলাম বলেন, আমি তাদের বলেছি, যেহেতু তারা ভারতের অভ্যন্তরে ছিল, আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) মাধ্যমে বাংলাদেশে পাঠানো উচিত। রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করিয়ে এভাবে ফেলে দেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ওই ব্যক্তিরা রাতভর বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ছিলেন। তারা না খেয়ে কষ্ট পাচ্ছেন। এটি একটি অমানবিক পরিস্থিতি তৈরি করেছে। আমরা বিএসএফকে বিষয়টি জানিয়েছি এবং তাদের ফেরত নেওয়ার অনুরোধ করেছি। কিন্তু এখন পর্যন্ত তারা রাজি হয়নি।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, কোনো ধরনের পুশইন বাংলাদেশ গ্রহণ করবে না। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আন্তর্জাতিক আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ফেরত পাঠাতে হবে। তবে পুশইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২