শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক রাতেই তিন গোয়ালঘর খালি, চোর নিল চার গরু

এক রাতেই তিন গোয়ালঘর খালি, চোর নিল চার গরু

রাতের আঁধারে একে একে তিনটি গোয়ালঘরের তালা ভাঙে চোরেরা। কৃষকদের ঘুমের মধ্যেই নিয়ে যায় চারটি গরু। সকালে গোয়ালঘর খুলে গরু না পেয়ে হতবাক হয়ে পড়েন মালিকরা। বুধবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ মাওনা গ্রামের বিএনপি বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আড়াইটার দিকে প্রথমে নুরুল ইসলাম মাস্টারের গোয়ালঘরে হানা দেয় চোরেরা। তালা ভেঙে সেখান থেকে একটি লাল রঙের গাভিন গাভি নিয়ে যায় তারা। এরপর একই রাতে কুতুব উদ্দিন ফকিরের গোয়ালঘর থেকে একটি বাছুর এবং নেয়ামুল মৈশালের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করা হয়।

সব মিলিয়ে চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

নুরুল ইসলাম মাস্টারের ভাই রুহুল আমিন জানান, রাত আড়াইটার দিকে গোয়ালঘরের তালা ভাঙার পর লাল রঙের গাভিন গাভিটি নিয়ে যায় চোরেরা। গরুটির আনুমানিক মূল্য এক লাখ টাকা।

কুতুব উদ্দিন ফকিরের চুরি যাওয়া বাছুরটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আর নেয়ামুল মৈশালের গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরুর মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

নুরুল ইসলাম মাস্টার বলেন, ‘গোয়ালঘর থেকে আমার গাভিটি চুরি হয়ে গেছে। এলাকায় গরু চুরির ঘটনা বাড়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি। এক রাতেই তিন বাড়িতে চুরি হওয়ায় বিষয়টি নিয়ে সবাই চিন্তিত।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আমজাত ফকির বলেন, ‘এক রাতেই তিন বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি হয়েছে। এর মধ্যে বকনা, ষাঁড় ও গাভিন গাভি রয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 

 

আরও

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (...

২০২৬-১০-০৯ ১৭:২৬

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

সারা দেশ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে শ্রীপুর উপজেলার অধীনে সব্দালপুর আমতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন...

২০২৬-১০-০৮ ২১:৩৫

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

সারা দেশ

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২...

২০২৬-১০-০৮ ২১:৩২

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় এসডিএফ,র দিনব্যাপী মনিটরিং অ্যান্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ তারিখে দ্যা রয়েল, মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), মাগুরা জেলা-এর আয়োজনে এবং এ...

২০২৬-১০-০৮ ২১:৩০