বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী পাবেন ‘প্রবাসী কার্ড’

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী পাবেন ‘প্রবাসী কার্ড’

বিশ্বের নানা প্রান্তে কর্মরত এক কোটিরও বেশি প্রবাসীদের বাংলাদেশীদের জন্য সুখবর দিচ্ছে বাংলাদেশ সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী "সবার আগে বাংলাদেশ"প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের দারিদ্র বিমোচন এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড সহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের বাংলাদেশে পেনশন ভাতা, পরিবারের নিরাপত্তা, দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান সহ নানা সুবিধা সম্বলিত এই প্রবাসী কার্ড করা হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

শুক্রবার (৮ মে) জেদ্দার রামাদা হোটেলের বলরুম জেদ্দা পশ্চিমাঞ্চল বিএনপি'র উদ্যোগ এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেসব প্রবাসীরা দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী ও দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রেখেছেন সেসব প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড প্রদান করা হবে। যার মাধ্যমে বাংলাদেশে মর্যাদা সম্পন্ন নাগরিক হিসাবে প্রতিীয়মান হবেন। আগামীর বাংলাদেশ গড়তে ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবার লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যেসব সমস্যা রয়েছে দ্রুত সমাধানকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সৌদি আরবে বসবাসরত তেত্রিশ লক্ষ প্রবাসীরা যাতে দ্রুত ইকামা নবায়ন করতে পারে সেজন্য এমআরপি পাসপোর্ট ইস্যু পুনরায় চালু করার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান বিশেষ করে যেসব প্রবাসীদের পাসপোর্ট এর মেয়াদ খুবই নিকটে এবং বিভিন্ন সমস্যার কারণে ই-পাসপোর্ট ইস্যু করতে সমস্যা হচ্ছে তাদের এম আর পি পাসপোর্ট ইস্যুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনসুলেটকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন ও টিপু সুলতানের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপি'র সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী (কিসমত) সি আই পি, মক্কা মহানগর বিএনপির সভাপতি জহিরুল হক হিরো, খামিছ প্রদেশ বিএনপি'র সভাপতি ওসমান গনি, তায়েফ প্রদেশ বিএনপি'র সভাপতি ইয়াহিয়া তরফদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা) গবর্ণিং বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দীন, বাংলা শাখার বোর্ড সদস্য মামুনুর রশিদ,

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলাইমান ভুট্টু, শফিক আহমেদ, আমিনুল ইসলাম, রফিক চৌধুরীর সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও আরবের অন্যান্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও

জ্বালানি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

সারা দেশ

জ্বালানি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিত...

২০২৬-১০-০১ ১৫:৩৮

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২

সারা দেশ

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২

চট্টগ্রামের রাউজানে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১২ জন পু...

২০২৬-১০-০১ ১৫:৩৩

শিক্ষায় অবদান রাখা গুণীদের পুরস্কারের আহ্বান রাষ্ট্রপতির

সারা দেশ

শিক্ষায় অবদান রাখা গুণীদের পুরস্কারের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জ...

২০২৬-১০-০১ ১৫:২৩

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ফিরে পেয়েছে’

সারা দেশ

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ফিরে পেয়েছে’

‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ ফিরে পেয়েছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবা...

২০২৬-১০-০১ ১৫:১৯

ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি

সারা দেশ

ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি

ফুটবলের বড় প্রায় সব ট্রফিই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান—‘ডক্টর’ উপাধি। আ...

২০২৬-১০-০১ ১৫:০৯

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮