রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক কোটি ৩৯ লাখ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

এক কোটি ৩৯ লাখ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৭৯৪ গ্রাম ওজনের আট টুকরা স্বর্ণসহ সিকান্দার আলী (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

জব্দ স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা। আটক সিকান্দার আলী গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।

মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল হক জানান, জীবননগরের মেদিনীপুর বিওপির টহলদল গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগান এলাকায় অবস্থান করছিল। এসময় সন্দেহভাজন সিকান্দার আলী মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। বিজিবি গতিরোধ করে সিকান্দারকে তল্লাশি করলে তার কাছ থেকে ছোট-বড় আট টুকরা স্বর্ণ উদ্ধার হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নেওয়া হচ্ছিল।

সহকারী পরিচালক আরও জানান, জব্দ স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সাথে আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

আরও

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২