সোমবার, ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে রাত ৮টার দিকে হঠাৎ উঠে আসা কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ছালাম হোসেন।

ঘাট সূত্রে জানা যায়, পশ্চিম দিক থেকে উঠে আসা ঝড়ে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি প্রবল বৃষ্টিতে ঘাট পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন ও যাত্রী ওঠানামাও বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ছালাম হোসেন বলেন, ঝড়ের কারণে দুটি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

আরও

ভোলায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন

সারা দেশ

ভোলায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন

‎ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদার চর এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ বকুল বেগমকে নৃশংসভাবে কুপিয়ে...

২০২৬-০৫-২৪ ২১:৪০

পরকীয়ার টানাপোড়েনে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সারা দেশ

পরকীয়ার টানাপোড়েনে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় ‘পরকীয়াজনিত’ পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টা করা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) শেষ পর্যন্ত মৃত্যুর কা...

২০২৬-০৫-২৪ ২১:২৪

ভিজিডির চাল আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

সারা দেশ

ভিজিডির চাল আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৭.৮ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের...

২০২৬-০৫-২৪ ২১:০৭

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

সারা দেশ

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্র...

২০২৬-০৫-২৪ ২০:৩২

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুশিক্ষার্থীর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুশিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ মিয়া (১৩) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

২০২৬-০৫-২৪ ২০:২৮