সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঈদের নামাজে বক্তব্য দেওয়া কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

ঈদের নামাজে বক্তব্য দেওয়া কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে ঈদ-উল আযহার নামাজ আদায়ের সময় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।

সোমবার (১ জুন) সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন।তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। 

এর গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায়ের সময় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া কে কেন্দ্র করে উপজেলার যশাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহম্মদ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু) বাক-বিতণ্ডের সৃষ্টি হয়। 

এই ঘটনা কে কেন্দ্র করে গত (৩০মে) সকাল ৯ টার দিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহম্মদ আলী মন্ডলের লোকজন প্রথমে হাসেম মিয়ার চায়ের দোকানের সামনে থেকে শাকিল মাহামুদ সুজন কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে,এর আধাঘন্টা পর ভেল্লাবাড়ি ব্রিজের উপর থেকে মো: হাফিজুর রহমান পলাশ, লিপু মৃধা ও খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু) কেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।পরে জলিলপাড়া এলাকার মো: চাঁদ আলীর বসতবাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী মোছা: আলেয়া বেগম কে মারপিট করা হয়। এদের মধ্যে গুরুতর আহত শাকিল মাহামুদ সুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা সবাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু) সমর্থক। 

এই ঘটনার জের ধরে, ৩০ মে বিকেল ৩ টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু) লোকজন হাজরাপাড়া খলিল মোড় থেকে মো: আক্তার হোসেন ও অন্তর কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে পৃথক দুটি স্থান থেকে মো: হানেফ, মো: জিলাল ও মো: আজাদ মন্ডল কে মারপিট করা হয়। আহতদের মধ্যে আক্তার হোসেন ও অন্তর গুরুতর আহত শাকিল মাহামুদ সুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহম্মদ আলী মন্ডলের সমর্থক। 

মামলা সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহম্মদ আলী মন্ডলের সমর্থক আহত আজাদ মন্ডলের স্ত্রী রফেজা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ ৭/৮ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।আসামীরা হলেন- খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু), রনি খন্দকার, রনজু খন্দকার, মো: আরিফ শেখ, আলিম মন্ডল, সামছুল খন্দকার, মো: সুমন মন্ডল ও মো: শুভ খন্দকার। 

এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবীর (সাচ্চু) সমর্থক আহত রানা ইসলাম টিপু বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ ১৫/১৬ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।আসামীরা হলেন- মো: ফজলু শেখ, মো: রাকিব মন্ডল, মো: সোহান মন্ডল, মো: আক্তার মন্ডল, মো: জিলাল মন্ডল, মো: সিদ্দিক মন্ডল, মো: আজাদ মন্ডল, মো: সাবু মন্ডল, মো: দোলন মন্ডল, মো: নজরুল শেখ,মো: রবিউল মিয়া ও মোহাম্মদ আলী।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮