মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দুর্নীতি তদন্তের জেরে পদত্যাগ করলেন বাসসের এমডি

দুর্নীতি তদন্তের জেরে পদত্যাগ করলেন বাসসের এমডি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। কিছুদিন আগে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গত শনিবার (১৪ মার্চ) রাত থেকে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদক হিসেবে তার নাম আর নেই।

মাহবুব মোর্শেদ ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের নির্দেশে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করেছিল, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করে।

এর আগে বাসসের একাংশ সাংবাদিক ও কর্মচারী তাকে অফিসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ দেখান। সেই সময় তিনি অফিস ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন, তাকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই পরিস্থিতি দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন, বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫