শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

চলমান বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ পরিস্থিতিতে দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করে তা সীমিত পরিসরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে। অতীতে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে রাতের শেষভাগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য মণ্ডপ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, মাদক, অস্ত্র কিংবা পটকাবাজির অনুপ্রবেশ রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে বিশেষ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বৈধ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সভায় সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, যশোরে এবার গত বছরের তুলনায় ২৮টি বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৭০৯টি মণ্ডপে পূজা হলেও এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭টিতে।

আরও

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

সারা দেশ

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়...

২০২৬-০৯-২৬ ১৮:০৬

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

সারা দেশ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধ...

২০২৬-০৯-২৬ ১৭:৫৬

বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ

সারা দেশ

বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ

বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলোর সৌন্দর্য উপভোগ করতে বেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে পর্যটকরা। কিন্তু জ্বালানি ত...

২০২৬-০৯-২৬ ১৭:৫১

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

সারা দেশ

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্থানে চক্রান্ত, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ...

২০২৬-০৯-২৬ ১৭:৫০

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ জোটের মোহাম্মদ দেলোয়ার হোসেন

সারা দেশ

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ জোটের মোহাম্মদ দেলোয়ার হোসেন

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১...

২০২৬-০৯-২৬ ১৭:৪৯

নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু

সারা দেশ

নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সং...

২০২৬-০৯-২৬ ১৬:৩২