মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক, উপহার পেলেন আর্জেন্টিনার জার্সি

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক, উপহার পেলেন আর্জেন্টিনার জার্সি

মেহেরপুর শহরে ফুটবল উন্মাদনাকে ঘিরে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ব্রাজিল দলের দীর্ঘদিনের সমর্থক আলবাব খান দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল শেষে আলবাব খান আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন। পরে তাকে শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে একটি আর্জেন্টিনার জার্সি উপহার দেওয়া হয়।

আলবাব খান জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন। বিশ্বকাপ এলেই ব্রাজিলের পতাকা টানানো, জার্সি পরা এবং প্রিয় দলের জন্য উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠতেন। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের পারফরম্যান্স তাকে হতাশ করেছে। অন্যদিকে আর্জেন্টিনার ধারাবাহিক ও নান্দনিক খেলায় তিনি মুগ্ধ হয়েছেন।

তিনি বলেন, ব্রাজিলের খেলা দেখে আমি এবার সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু আর্জেন্টিনা যেভাবে দারুণ ফুটবল খেলছে এবং ফাইনালে উঠেছে, তা আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করলাম। সেই আনন্দ থেকেই দুধ দিয়ে গোসল করেছি।

এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা বলেন, ফুটবল আনন্দ ও ভালোবাসার খেলা। একজন সমর্থক নিজের ইচ্ছায় নতুন দলকে সমর্থন জানাতে পারেন। আলবাব খানের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তাকে দলের নতুন সমর্থক হিসেবে একটি আর্জেন্টিনার জার্সি উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর হোসেন বলেন, মেহেরপুরে বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পতাকা টানানো, শোভাযাত্রা, জার্সি বিতরণ এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনার যোগদান এমন ঘটনা চোখে পড়ে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯