শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরানোর প্রচেষ্টায় ঘাটতি নেই সরকারের

দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরানোর প্রচেষ্টায় ঘাটতি নেই সরকারের

ভারতে পলাতক পতিত স্বৈরশাসক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় সরকারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না। প্রক্রিয়াটি চলমান রয়েছে।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তা আবারও শুরু হয়েছে।

শামা বলেন, ‘এ ধরনের প্রক্রিয়ায় সময় লাগে।’

তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণ চুক্তি বা অন্য কোনো প্রযোজ্য আইনি কাঠামোর আওতায় দ-িত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রক্রিয়া ও আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করতে হয়।

তিনি বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করছে। এটিও মনে রাখা জরুরি যে, এটি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও বিষয় এবং তারা এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

ভারত সহযোগিতা করছে কি না অথবা কোনো আইনি জটিলতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে শামা বলেন, বিষয়টির আইনি দিকগুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করার কথা, আমরা সেটিই করছি। এ ক্ষেত্রে আমি কোনো ঘাটতি দেখি না।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক ও দ-িত একজন আসামির বক্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়।

তিনি বলেন, বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন এবং অসংখ্য অপরাধ, অবিচার ও দমন-পীড়নের ঘটনা ঘটানোর পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা কী বললেন বা বললেন না, সেটি এখানে প্রাসঙ্গিক নয়।’

শামা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে আসছে এবং সেই যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকার আশা করছে, প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, যাতে তাকে দেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি, হত্যাকা-, গুমসহ বিভিন্ন অবিচারের অভিযোগে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার ন্যায্য ও স্বচ্ছ বিচার হবে- দেশের জনগণ এমনটাই প্রত্যাশা করে।

আরও

গাইবান্ধায় ছয় মাসে ধর্ষণের শিকার ১২৫ নারী-শিশু, জনমনে বাড়ছে উদ্ধেগ- উৎকণ্ঠা

সারা দেশ

গাইবান্ধায় ছয় মাসে ধর্ষণের শিকার ১২৫ নারী-শিশু, জনমনে বাড়ছে উদ্ধেগ- উৎকণ্ঠা

গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে । ধর্ষণ ও নারী-শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় জনমনে বাড়ছে উদ্ধেগ--উৎকণ্ঠা ।

২০২৬-০৭-০৯ ২৩:১২

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

সারা দেশ

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি ‘রাজু বাহ...

২০২৬-০৭-০৯ ২৩:১১

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

সারা দেশ

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল (কে.বি. হাই স্কুল) প্রাঙ্গণে শিক্ষার্থীদের...

২০২৬-০৭-০৯ ২৩:০৪

পাহাড়ি ঢলে কাঁপছে ফেনীর তিন নদী, নির্ঘুম রাতে লাখো মানুষের চোখ বেড়িবাঁধে

সারা দেশ

পাহাড়ি ঢলে কাঁপছে ফেনীর তিন নদী, নির্ঘুম রাতে লাখো মানুষের চোখ বেড়িবাঁধে

ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের শেষভাগ। আকাশে মেঘের ঘনঘটা অতি বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ফেনীর তিন নদ...

২০২৬-০৭-০৯ ২৩:০০

ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত, বন্যার শঙ্কা

সারা দেশ

ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত, বন্যার শঙ্কা

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ...

২০২৬-০৭-০৯ ২২:১৫