আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম’ আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁও এর উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান।
বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং গত পাঁচ মাসেই এলাকায় অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগামী তিন বছরের মধ্যেই অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে পৌরসভায় ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণ গফরগাঁওয়ের জন্য পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করে পিডি নিয়োগ করা হয়েছে।
সভায় অন্য বক্তারা সামষ্টিক কল্যাণে উপজেলা সদরের জন্য নির্ধারিত স্থানের প্রশংসা করেন এবং অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি রোধ ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে ও একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিজিএপিএমইএ-এর সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মতি, মাউশির সাবেক পরিচালক প্রফেসর ড. সিরাজুল হক, ঢাকা সিএমএম মোস্তাফিজুর রহমান সোহেল এবং বিএসআরএফ সভাপতি মাসউদুল হকসহ অনেকে।