মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দখল-সন্ত্রাসসহ নানা অভিযোগে হরিরামপুর যুবদল নেতা বহিষ্কার

দখল-সন্ত্রাসসহ নানা অভিযোগে হরিরামপুর যুবদল নেতা বহিষ্কার

দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনাচারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পদ্মা নদীর বালুমহাল ও নৌপথে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হরিরামপুরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ, হামলা, পাল্টাপাল্টি মামলা ও কর্মসূচির ঘটনা ঘটে। গত ২১ আগস্ট হামলা, মারধর ও অর্থ লুটের অভিযোগে মামলা হয়। ২৪ আগস্ট শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও লুটপাটের অভিযোগে উপজেলা চত্বরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়। পরে শাহিনের নেতৃত্বে তার সমর্থকেরা থানার সামনে পাল্টা অবস্থান নেন।

এ বিষয়ে আবু সাদাত মো. শাহিন বলেন, ‘এ বিষয়ে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমি মিডিয়া ট্রায়ালের শিকার।’

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ‘কারও ব্যক্তিগত দায় দল নেবে না। দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে।’

আরও

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

সারা দেশ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দ...

২০২৬-০৮-২৫ ২০:৩২

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছেন প্রশ...

২০২৬-০৮-২৫ ২০:০৬

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

সারা দেশ

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে এক পরিবারের নব...

২০২৬-০৮-২৫ ১৯:৫৯

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সারা দেশ

ময়মনসিংহে ১৪ দলের অংশগ্রহনে জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ১৪টি দলের অংশগ্রহনে উৎসবমু...

২০২৬-০৮-২৫ ১৯:৩৯