মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র ও ডিবি কর্মকর্তাদের ভাষ্যমতে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বা এক-এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের বিষয়টি উল্লেখযোগ্য। এসব অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তের কথা জানিয়েছিল।

শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

এর আগে গত সোমবার রাতে এক-এগারোর ঘটনার অন্যতম কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি পুলিশি রিমান্ডে রয়েছেন। শেখ মামুন খালেদকে আটকের পর ডিবি কর্মকর্তারা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।

আরও

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭