সারা দেশ
ডিবি পরিচয়ে অপহরণ ডাকাতি ও চাঁদাবাজি গ্রেফতার ৪ জন
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৮ জুন সন্ধ্যায় ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে ছোট ভাই সিয়াম খন্দকারকে নিয়ে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫)। রাত আনুমানিক সোয়া ৭টার দিকে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস সেখানে এসে থামে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।এরপর তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় স্টোন ব্রিকস লিমিটেডের সামনে তাদের ফেলে রেখে দস্যুরা পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে ধামরাই থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করে আলামত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।
আরও
সারা দেশ
শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...
২০২৬-১০-০৩ ২১:০১
সারা দেশ
আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...
২০২৬-১০-০৩ ২০:৫১
সারা দেশ
সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা
গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...
২০২৬-১০-০৩ ১৮:২২
সারা দেশ
ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে
ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...
২০২৬-১০-০৩ ১৮:২০
সারা দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...
২০২৬-১০-০৩ ১৮:১৮
সারা দেশ
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যা...
২০২৬-১০-০৩ ১৭:৫৩