বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ধুরন্ধরের তাণ্ডবে চুরমার কেজিএফের রেকর্ড

ধুরন্ধরের তাণ্ডবে চুরমার কেজিএফের রেকর্ড

মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল তাণ্ডব চালাচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর টু’। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ১২ দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৮৬৫ কোটি রুপির গণ্ডি পার করেছে। এর মাধ্যমে দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। বর্তমানে এটি ১ হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে রয়েছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪ কোটি রুপির বেশি আয় করে। দ্বিতীয় সপ্তাহের সোমবারেও এর আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। এদিন ছবিটির আয় দাঁড়িয়েছে ১৯.২৬ কোটি। ১২ দিন শেষে ভারতের বাজারে ‘ধুরন্ধর টু’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা।

সিনেমাটির এই অভাবনীয় সাফল্যের পেছনে এর টানটান গল্প এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্সকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ চরিত্রটি কীভাবে ‘হামজা আলি মাজানি’ নামক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠল, সেই গল্প দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটি যেন হয়ে উঠেছে পুরো কমার্শিয়াল প্যাকেজে। এছাড়া এই সিনেমায় বিশেষ চমক হিসেবে ইয়ামি গৌতমের উপস্থিতি দর্শকদের বাড়তি পাওনা।

বর্তমানে ছবিটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো ‘বাহুবলী টু’ (১,০৩০ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা। রাজামৌলি থেকে শুরু করে আল্লু অর্জুন- ইন্ডাস্ট্রির সব নামি তারকারা এখন রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করবে।

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২