সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত, বন্যার শঙ্কা

ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত, বন্যার শঙ্কা

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে। এতে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করেছে। স্থানীয়রা ঘরবাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধলাই নদীর পানি বুধবার পর্যন্ত বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধের ৬ টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উজানে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, মখাবিল এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সীমান্তসংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে নির্ধারিত স্হানে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩০ ঘণ্টায় মৌলভীবাজারে ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বাঁধ ভাঙার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে । সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭