শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে এ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।