বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ধামরাই উপজেলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করেন। 

মানববন্ধন বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, ‘অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে। আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমাজসেবী আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির এসিস্টেন্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক, উপহার পেলেন আর্জেন্টিনার জার্সি

সারা দেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক, উপহার পেলেন আর্জেন্টিনার জার্সি

মেহেরপুর শহরে ফুটবল উন্মাদনাকে ঘিরে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ব্রাজিল দলের দীর্ঘদিনের সমর্থক আলবাব খান দুধ দিয়ে গোসল কর...

২০২৬-০৭-১৬ ১৮:৫২

কুড়িগ্রামে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন জোরদারকরণ শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন জোরদারকরণ শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার স্থানীয় প্রশাসন, সিএস, সাংবাদিক ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সুশাসন জ...

২০২৬-০৭-১৬ ১৮:৪৬

ভোলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সারা দেশ

ভোলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সরকারের নির্বাচনী ইশতেহার বর্নিত কৃষক কার্ড বাস্তবায়ন উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্...

২০২৬-০৭-১৬ ১৮:৪৪