বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক

ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক

ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করেছে পুলিশ।

নিহত কাজী সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সরেজমিনে যা পেল দুদক

সারা দেশ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সরেজমিনে যা পেল দুদক

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহ...

২০২৬-০৯-২৩ ১৭:০৫

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সারা দেশ

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনিজন। তাদের উ...

২০২৬-০৯-২৩ ১৬:২৬

নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর আচরণ, ক্ষুব্ধ সহকর্মীরা

সারা দেশ

নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর আচরণ, ক্ষুব্ধ সহকর্মীরা

নেত্রকোণার এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এহসানুল হকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। সম...

২০২৬-০৯-২৩ ১৬:০৫

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৫

সারা দেশ

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৫

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছ...

২০২৬-০৯-২৩ ১৫:৪৫

অনলাইনে ৪৭ কোটি টাকার বিক্রি, ভ্যাট ফাঁকি ৩.১৯ কোটি

সারা দেশ

অনলাইনে ৪৭ কোটি টাকার বিক্রি, ভ্যাট ফাঁকি ৩.১৯ কোটি

অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয়ের...

২০২৬-০৯-২৩ ১৪:৪৮

বদলে যাচ্ছে মাগুরার মানচিত্র, অস্তিত্ব সংকটে নদীপাড়ের মানুষ

সারা দেশ

বদলে যাচ্ছে মাগুরার মানচিত্র, অস্তিত্ব সংকটে নদীপাড়ের মানুষ

‘ভাঙছে নদী, কাঁদছে মানুষ’—মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর তীরবর্তী মানুষের কাছে যেন এটাই বছরের পর বছরের বাস্তবতা। দীর্ঘ ৪...

২০২৬-০৯-২৩ ১৩:৫২