বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন কোটি টাকার ক্ষতি, আহত ২

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন কোটি টাকার ক্ষতি, আহত ২

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের দিকে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে আহতরা হলেন- মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।

আরও

আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক

সারা দেশ

আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক

কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূর...

২০২৬-০৭-৩০ ১৯:০৪

জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

সারা দেশ

জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

২০২৬-০৭-৩০ ১৮:২১

মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা খসে যাচ্ছে পুরো সড়কটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা

সারা দেশ

মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা খসে যাচ্ছে পুরো সড়কটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তা বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের ৩ নং...

২০২৬-০৭-৩০ ১৮:১৯

ঠিকাদারের মৃত্যুর পর সড়ক সংস্কার বন্ধ, কাজ শুরুর দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঠিকাদারের মৃত্যুর পর সড়ক সংস্কার বন্ধ, কাজ শুরুর দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা–মানপাশা সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস...

২০২৬-০৭-৩০ ১৮:১৮

অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির

সারা দেশ

অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জা...

২০২৬-০৭-৩০ ১৮:১৩

শিয়ালের কামড়ে সোনারগাঁয়ে নারী-শিশুসহ ১৫ আহত

সারা দেশ

শিয়ালের কামড়ে সোনারগাঁয়ে নারী-শিশুসহ ১৫ আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল থ...

২০২৬-০৭-৩০ ১৮:১২