শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ‘আলোকিত যাদবপুর’ সংগঠনের উদ্যোগে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নায়েবুল ইসলাম এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাব।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল এসপি শহিদুল ইসলাম বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে।"

ধামরাই থানার সাব-ইন্সপেক্টর নায়েবুল ইসলাম মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো মাদকসংক্রান্ত তথ্যের জন্য পুলিশকে সহায়তার আহ্বান জানান। শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাব শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন।

উক্ত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নেন উপস্থিত তরুণরা

 

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯