মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নোঙর করা একটি বালু তোলার ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল এবং মাটির নিচে লুকিয়ে রাখা ১টি দেশীয় পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটায় ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, গত ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরে নোঙর করা একটি ড্রেজারে ইঞ্জিনচালিত ট্রলারযোগে ১২-১৩ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা রামদা, পিস্তল, বন্দুক ও কাটারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজারের ওপর উঠে পড়ে এবং সেখানে কর্মরত চারজন স্টাফকে এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ড্রেজার থেকে দুটি ভারী ব্যাটারি, একটি ওয়েল্ডিং মেশিন, দুটি গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে ট্রলারযোগে নদীর উত্তর দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ড্রেজার মালিক মোস্তফা সাইদুজ্জামান বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে ঢাকা জেলা, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় টানা অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন ধামরাই থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ মাহাতাব হোসেন (৫২), মোঃ কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবির হাসান ওরফে আপ্পা (২৪), আরকান ওরফে আলিফ ইসলাম ছোটন (২৪) এবং মনা খান ওরফে মনির (৪৫)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশে ভাড়াটিয়া হিসেবে থেকে এই অপরাধ চক্র গড়ে তুলেছিল।

ধামরাই থানা-পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার একটি শিপইয়ার্ডের পাশে আবাদি জমি ও ইটের স্তূপের কাছ থেকে মাটির নিচে প্লাস্টিকের বস্তা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি লোহার কাটার, ৪টি শাবল, ৩টি ক্র্যাকার, ৫টি ধারালো হাসুয়া, ১টি কাচে, ২টি দা ও ১টি র‍্যাত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯