সোমবার, ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে

ধামরাইয়ে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে

ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল রবিবার বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নে এঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামের শাহজাহানের ছেলে। সে পেশায় অটো চালক।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ জানায়, গত রবিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় রুবেল শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশেই নির্জন একটি স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এক নারী এগিয়ে আসেন। এছাড়া স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে আটক করে মারধর করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করে থানায় নিয়ে যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভূক্তভোগী বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আরও

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

সারা দেশ

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিষয়টি নিশ্চিত...

২০২৬-০৬-০৮ ১৫:৫২

মহেশপুর সীমান্তে বিজিবির চার অভিযানে ৪৯১ বোতল ভারতীয় মাদক উদ্ধার

সারা দেশ

দুই দিনে চারটি পৃথক অভিযানে মাদক উদ্ধার হলেও আটক হয়নি কেউ মহেশপুর সীমান্তে বিজিবির চার অভিযানে ৪৯১ বোতল ভারতীয় মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন...

২০২৬-০৬-০৮ ১৫:৫০

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় জুন/২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ই জুন ) সকাল সাড়ে ১০টায় পাংশ...

২০২৬-০৬-০৮ ১৫:০৬

খুলনায় মাদক বাণিজ্যের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত- ১

সারা দেশ

খুলনায় মাদক বাণিজ্যের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত- ১

খুলনার পাইকগাছা উপজেলায় মাদক বাণিজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাসান ওরফে কিং (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়...

২০২৬-০৬-০৮ ১৪:৫৯