শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

ঢাকার ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ে গণতন্ত্র পুনরুদ্ধার উপলক্ষে উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনেে আয়োজনে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫আগষ্ট) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের কিষাণ মার্কেট থেকে একটি আনন্দ র‍্যালি নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ করেন। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এই সময় বক্তরা বলেন, ২০২৪সালের ৫আগষ্ট এই দিনে দীর্ঘ এক মাসের আন্দোলনের শেষ দিন। ছাত্র জনতার তোপের মুখে ভারতে পলায়ন করতে বাধ্য হয়ে ছিলেন সাবেক স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার।

বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের জনগণকে নিয়ে একটি গণতন্ত্র মুখী রাষ্ট্র হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। যে বাংলাদেশে থাকবে বাক স্বাধীনতা ও সকল মানুষের সমআধিকারের বাংলাদেশ এবং সকল মানুষের কথা বলার অধিকার।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল ইসলাম ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সারা দেশ

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যা...

২০২৬-১০-০৩ ১৭:৫৩