রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকার আকাশ আজ সকাল থেকে মেঘলা। এমন অবস্থায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে , আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

অন্যদিকে, গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

জাতীয়

আমরা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সরকারের ১৮০ দিনে অনেকগুলো লক্ষ্য অর্জন হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ব...

২০২৬-০৮-২৯ ১৮:৪৫

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

জাতীয়

বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্রেডে বেতন বাড়ছে কত

সরকারি চাকরিজীবীদের নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে...

২০২৬-০৮-২৯ ১২:১৪

সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

জাতীয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা...

২০২৬-০৮-২৯ ১০:০৮

তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

জাতীয়

বিবিসির প্রতিবেদন তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন মরিয়া ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে আগ্রহী ভারত। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই সফরকে সম্পর...

২০২৬-০৮-২৮ ২২:৪৬

শিগগিরই মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

জাতীয়

শিগগিরই মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশ...

২০২৬-০৮-২৮ ২২:২৪