মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকা ও চট্টগ্রামের প্রায় সব কারখানায় দেওয়া হয়েছে ঈদ বোনাস

ঢাকা ও চট্টগ্রামের প্রায় সব কারখানায় দেওয়া হয়েছে ঈদ বোনাস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে বড় ধরনের সাফল্য এসেছে।


 তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের ৯৭.৭৯ শতাংশ কারখানায় ইতোমধ্যে শ্রমিকদের ঈদ বোনাস প্রদান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিএমইএ-র পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে চালু থাকা ২ হাজার ১২৭টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রাম অঞ্চলের ৩২৭টি কারখানা রয়েছে। বাকি অল্প কিছু কারখানায় বোনাস পরিশোধের প্রক্রিয়াও দ্রুততার সাথে এগিয়ে চলছে।

বেতন পরিশোধের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। তথ্যমতে, ৯৮.৯২ শতাংশ বা ২ হাজার ১০৪টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন মিটিয়ে দিয়েছে। এছাড়া ঈদ উদযাপনে বাড়তি সুবিধা দিতে ৮৭০টি কারখানা (৪০.৯০%) শ্রমিকদের মার্চের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা অন্তর্ভুক্ত রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, চালু থাকা ১ হাজার ৭৮৫টি ঢাকা ও ৩৪২টি চট্টগ্রাম ভিত্তিক কারখানাকে নিয়মিত মনিটর করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্টাংশ শ্রমিকদের পাওনা পরিশোধ করে সবার ঈদ আনন্দ নিশ্চিত করা হবে বলে আশা করছে সংগঠনটি।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫