মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতকে উদ্ধার করে লাশ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রোববার (৩ ‍এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ সকাল ১০টার দিকে বলেন, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। নিহতের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে হবে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান ওসি।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫