শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম রুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম রুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানজট ছড়িয়ে পড়েছে, এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ‘মহাঅষ্টমী স্নান উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার পুণ্যার্থী উৎসবে অংশগ্রহণের কারণে সড়ক ও মহাসড়কে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

তিশা পরিবহনের বাস চালক আব্দুর রহিম মিয়া জানান, “সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে।” যাত্রী সাত্তার মিয়া বলেন, “গাড়ি একটুও আগাচ্ছে না, তাই হেঁটে রওনা দিয়েছি এবং শাখা সড়ক ব্যবহার করে গন্তব্যে যেতে হচ্ছে।”

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, “লাঙ্গলবন্দ থেকে গজারিয়ার অংশ পর্যন্ত যানজট চলেছে। উৎসবে পুণ্যার্থীর ঢল ও যানবাহনের চাপের কারণে সৃষ্ট এই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

লাঙ্গলবন্দে উৎসব শুরু হয়েছে ২৫ মার্চ থেকে এবং আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে। পুণ্যার্থীর সমাগম বেশি হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪