সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল বলে গণ্য হবে।

সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠনের শর্তে বলা হয়েছে, সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানকে (অধ্যক্ষ বা সুপার) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করতে হবে। শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এই প্যানেল প্রস্তুত করে অন্যান্য সদস্যের প্রস্তাবসহ শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

তবে সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে প্রস্তাবনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর বিশেষ বিধান রাখা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যে এই জরুরি নির্দেশনার অনুলিপি দেশের সব সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

আরও

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

শিক্ষা-ক্যাম্পাস

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি, রাকসু কার্যালয়ে হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার...

২০২৬-০৭-২৮ ২২:৩১

হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

শিক্ষা-ক্যাম্পাস

হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন...

২০২৬-০৭-২৮ ১৭:৩৯

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

শিক্ষা-ক্যাম্পাস

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দি...

২০২৬-০৭-২৭ ২৩:০০

নিকলী হাওরে আনন্দঘন দু’দিন: ইস্টার্ন ইউনিভার্সিটি ওয়ার্কিং কমিটির স্মরণীয় ভ্রমণ

শিক্ষা-ক্যাম্পাস

নিকলী হাওরে আনন্দঘন দু’দিন: ইস্টার্ন ইউনিভার্সিটি ওয়ার্কিং কমিটির স্মরণীয় ভ্রমণ

গত ২৩ ও ২৪ জুলাই ২০২৬ -এই দু’টি দিন ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি ওয়ার্কিং কমিটির জন্য এক অন্যরকম অনুভূতির সময়। ব্যস্ত দৈনন্...

২০২৬-০৭-২৭ ২০:৪০

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য "বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চ...

২০২৬-০৭-২৭ ১৮:২৪

আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

শিক্ষা-ক্যাম্পাস

আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)—যা বিভিন্ন বিশ্বমানের মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী ও বৃহৎ পরিসরের ইভেন্ট আয়ো...

২০২৬-০৭-২৫ ১২:৩০