রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশন

দেশের ১৩তম বগুড়া সিটি করপোরেশন

বগুড়ার নগর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিনের পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার মধ্য দিয়ে বগুড়া পেল নতুন প্রশাসনিক কাঠামো ও উন্নয়নের বিস্তৃত সম্ভাবনা।

ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই যাত্রা শুরু করা বগুড়া পৌরসভা উত্তরাঞ্চলের প্রাচীনতম পৌর প্রতিষ্ঠানগুলোর একটি। সময়ের বিবর্তনে এটি ১২টি ওয়ার্ড থেকে বেড়ে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দাঁড়ায় প্রায় ৪ লাখে।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে আয়তন দাঁড়ায় ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। সেই ধারাবাহিক উন্নয়নের পথ ধরে এবার সিটি করপোরেশনে উন্নীত হওয়া নগরায়নের এক স্বাভাবিক ও প্রত্যাশিত ধাপ।

উপস্থিত ছিলেন, নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এই উন্নীতকরণকে স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এটি নতুন গতি সঞ্চার করবে বলে আশা সংশ্লিষ্টদের।

একই দিনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। পাশাপাশি আদালতে আধুনিক বিচারব্যবস্থার অংশ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বগুড়ার এই রূপান্তর কেবল প্রশাসনিক পরিবর্তন নয় এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও নগর উন্নয়নের একটি বড় বার্তা। দীর্ঘ ঐতিহ্য আর নতুন সম্ভাবনার সমন্বয়ে বগুড়া এখন এগোচ্ছে এক আধুনিক নগরীর পথে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২