শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা ড্যাবের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশের সামগ্রিক পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঘিরে অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকান্ডের প্রতিবাদ জানান। একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবি জানান তারা। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও সাম্প্রতিক সময়ে চিকিৎসক সংগঠনগুলোর আলোচনায় এসেছে।

এসময় বক্তব্য রাখেন, জেলা ড্যাবের সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ), কোষাধ্যক্ষ ডা. রেদোয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আরিফুল হাসান, ডা. মারুফা জাহান মীম, ডা. খাইরুম মুনিরা, ডা. আব্দুস সালাম ও ডা. আসিফ ইকবাল।

বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন। তাই স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে কোনো ধরণের অস্থিরতা তৈরি হলে এর প্রভাব সরাসরি সাধারণ রোগীদের ওপর পড়ে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ড্যাব সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে সংস্কার, চিকিৎসকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে দাবি জানিয়ে আসছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২