সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

আশুলিয়ায় ইয়াবা তৈরির মিনি কারখানা আবিষ্কার, ডিবি (উত্তর)-এর হাতে কারিগর গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা ইয়াবা তৈরির মিনি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির লোহার ডাইস (ছাঁচ), হাতুড়ি এবং প্রায় ৬৩২ গ্রাম বিভিন্ন রঙের কেমিক্যাল ও কাঁচামালসহ (ক্যাপেইন) মো. জাকির হোসেন (৫০) নামের এক পেশাদার মাদক কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার একটি বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জাকির হোসেন ওই এলাকার কাওছার শেখের ছেলে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. ইকরান শেখ (৩৩) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর একটি চৌকস দল আশুলিয়া এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের বসতবাড়ির একটি রুমে গোপনে ইয়াবা তৈরি ও পাইকারি বিক্রি করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ১১টা ৫ মিনিটে ডিবি পুলিশের দল ওই কারখানায় হানা দিয়ে হাতেনাতে জাকিরকে গ্রেফতার করে।

অভিযানে উদ্ধার করা ৫৪৭ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা। এছাড়া ইয়াবা তৈরির জন্য মজুদ রাখা ২৭৫ গ্রাম সাদা রঙের ক্যাপেইন, ২৭৫ গ্রাম হালকা গোলাপী রঙের ক্যাপেইন এবং ৮২ গ্রাম লাল গোলাপী রঙের ক্যাপেইন জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃত জাকির হোসেন মূলত একজন পেশাদার মাদক কারিগর ও ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের বসতঘরেই ডাইস ও কেমিক্যাল ব্যবহার করে ইয়াবা তৈরি করে আসছিল। এরপর উৎপাদিত এই ইয়াবা আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা সরবরাহ করত। মাদকের এই মিনি কারখানার উৎস ও মূল হোতাদের চিহ্নিত করতে আমাদের তদন্ত চলছে। ঢাকা জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে আগে থেকেই ১টি সিআর মামলা রয়েছে। এই চক্রের পলাতক আসামিসহ জড়িত অন্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

সারা দেশ

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৪:২৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

সারা দেশ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্...

২০২৬-০৯-২৮ ১৪:২৭

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

সারা দেশ

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার...

২০২৬-০৯-২৮ ১৪:২৬

জয়পুরহাট শ্রমিক দলের প্রতিবাদ ও বিক্ষাভ সমাবেশ

সারা দেশ

জয়পুরহাট শ্রমিক দলের প্রতিবাদ ও বিক্ষাভ সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রী...

২০২৬-০৯-২৮ ১৪:২৫

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সারা দেশ

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে এক মসজিদের টয়লেট থেকে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার...

২০২৬-০৯-২৮ ১৪:২৩

শ্রমিকদল নেতা নুরুল ইসলামের পুত্রের অকাল মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

সারা দেশ

শ্রমিকদল নেতা নুরুল ইসলামের পুত্রের অকাল মৃত্যুতে ব্যারিস্টার সালামের শোক

যুক্তরাজ্য শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগরাবাজার হাজী আনোয়ার একাডেমির...

২০২৬-০৯-২৮ ১৪:০৩