শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় যুব রেড ক্রিসেন্টের র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় যুব রেড ক্রিসেন্টের র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বরগুনা ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। এতে বরগুনা ইউনিটের যুব সদস্যদের পাশাপাশি বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির উদ্বোধনী পর্বে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মানিক এর নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব ও আজীবন সদস্য জনাব হুমায়ূন হাসান শাহিন, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, নাসির উদ্দিন মোল্লা, মীর সানাউল হক, ইউনিট লেভেল অফিসার এমএ করিম, যুব প্রধান মো: সজিব হোসেন সহ যুব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা, নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়।

র‌্যালি পরবর্তী সময়ে যুব সদস্যদের বিভিন্ন দলে বিভক্ত করে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমপূর্ণ স্থান ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের টাউন হল এলাকা, মাছ বাজার ও কাঁচা বাজার, নজরুল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, কলেজ রোড, লাকুরতলা টাউন হল ব্রিজ, থানাপাড়া, ডিসি অফিস ও হাসপাতাল এলাকা, আমতলাপাড়া, চরকলোণীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে যুব সদস্যরা বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন টিমের সদস্যরা নির্ধারিত দায়িত্ব পালন করেন। র‌্যালি, ট্রাফিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, মিডিয়া ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে যুব সদস্যরা সমন্বিতভাবে কাজ করেন। এ সময় যুব রেড ক্রিসেন্টের নেতৃত্বে তরুণ স্বেচ্ছাসেবকদের সম্মিলিত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজন সম্পর্কে যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: সজিব হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল একটি দিনের উদ্যোগে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সচেতন ও ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক অংশগ্রহণকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরও

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

সারা দেশ

সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে শাহ ইমরান সাজু ভারাপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ উঠেছে

মৌলভীবাজার সদর উপজেলার ২ নম্বর মনুরমুখ ইউনিয়ন পরিষদের একজন সাধারণ সদস্য ও একজন নারী সদস্য মাসিক সভার হাজিরা খাতায় স্বাক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩৩

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

সারা দেশ

জীবননগরে অবৈধ মজুদ ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে গত দুইদিন পৃথক অভিযান চালিয়ে উচ্চমূল্যে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখা ৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ...

২০২৬-০৯-২৬ ১৪:৩১

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি পরিবার। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্...

২০২৬-০৯-২৬ ১৪:৩০

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

সারা দেশ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়...

২০২৬-০৯-২৬ ১৪:২৯

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

সারা দেশ

হরিণাকুন্ডুতে পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই কার্তুজ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৬ ঝ...

২০২৬-০৯-২৬ ১৪:২৮

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

সারা দেশ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শনিবার সকালে ক...

২০২৬-০৯-২৬ ১৪:২৭