বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডামুড্যায় এক কুকুরের কামড়ে একদিনে ১৩ জন আহত

ডামুড্যায় এক কুকুরের কামড়ে একদিনে ১৩ জন আহত

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় একটি কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌরসভার বিভিন্ন এলাকায় ওই কুকুরটি একে একে পথচারী ও স্থানীয়দের কামড় দেয়। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন।

আহতদের মধ্যে রয়েছেন—ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (২২), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮), আবজাল (৩১) ও জীবন (২২)। তবে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত জীবন বলেন, “আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে হঠাৎ কুকুরটি এসে আমাকে কামড় দেয়। এলাকার লোকজন কুকুরটিকে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু সম্ভব হয়নি।”

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইশা বলেন, “আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। যতক্ষণ প্রয়োজন, আমরা ভ্যাকসিন দিয়ে যাব।”

একদিনে একই কুকুরের কামড়ে এত মানুষ আহত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুরটিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬